শনিবার যশোরের নওয়াপাড়া পৌর একাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন যশোর-৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
প্রধানমন্ত্রীর নির্দেশে রোববার দিনব্যাপী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে নানা উন্নয়নের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন হয়েছে।
তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা ও যশোর জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ,
পায়রা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মামুন হোসেন, যুবলীগ নেতা মুকিত হাসান, সাবেক ছাত্রনেতা প্রফেসর সোহেল আহমেদ,
বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোহাকুলা ইউপি সদস্য ফিরোজ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply