1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুকের কল্যাণে সেবার সুযোগ মানুষ সামাজিক জীব। লেখক-মোঃ এনামুছ ছাঈদ

  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

ফেসবুকের কল্যাণে সেবার সুযোগ মানুষ সামাজিক জীব।

লেখক-মোঃ এনামুছ ছাঈদ

প্রধান শিক্ষক, ঘোষনগর বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাঘারপাড়া,যশোর।

ফেসবুকের কল্যাণে সেবার সুযোগ
মানুষ সামাজিক জীব। বয়স,পেশা,পরিবেশ,সময়,মানসিকতা,দায়িত্ববোধ ও আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্য
রেখে মনের অজান্তেই বন্ধু নির্বাচন করে।

মানসিক ঘটন সংখ্যা অনুযায়ী সম মানসিক বন্ধু খুজে পায়।এর মাঝে হয়ে ওঠে “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।“সম্প্রতি বিগত দশকে দেশের আর্থ-সামাজিক উন্নতিতে প্রগতিশীল পরিবর্তনে সমাজেও এর ব্যাপক প্রভাব দেখা যায়।

জনসংখ্যার ক্রমোবৃদ্ধিতে মানুষের মৌলিক চাহিদা পুরণে প্রত্যেক সচেতন মানুষ মহা ব্যস্ত। সাধ্যঅনুযায়ী নিজে অথবা নিজ ব্যর্থতায় উত্তরসুরীকে কাঙ্খিত লক্ষে পেঁৗছানোর জন্য সাধ্যানুযায়ী সহযোগিতায় লিপ্ত শুধু স্বপ্নের সুখ বাস্তবায়নে। এজন্য নিজে দিন হাজিরা মুজুরী /শ্রমিক হয়েও তার স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে তার চাহিদা মাফিক বই,খাতা,কলম (গাইড,-প্রাইভেট টিচার) প্রয়োজনে জুম ক্লাসের জন্যএনড্রয়েড ফোনও দিতে হয়েছে।

করোনার স্থবির যোগাযোগে এন্ড্রয়েড ফোন কেনার প্রতিযোগিতায় একটু বাতাস লেগেছে বৈ কি ! এ ফোন সেটের বহু মাত্রিক সুবিধায় কম্পিউটারের বিকল্প হিসাবে ইন্টারনেট সংযোগেপেশাগত কর্মকাণ্ড অনায়াসে সম্পন্ন করা সম্ভব হয়। আর এ কর্মকাণ্ডের মহানায়ক ফেসবুক।

যেটি মেটা প্লাটফর্মেসর মালিকাধীন বিশ্ব সামাজিক আন্তঃ যোগাযোগ ব্যবস্থার ওয়েবসাইট, ২০০৪ সালের ফেব্রুয়ারী তে এটি প্রতিষ্ঠত ।এখানে বিনামূল্যে সদস্য হওয়া যায়। ব্যবহারকারী পারষ্পরিক আন্তঃযোগাযোগ করেন। শিক্ষার্থীদের মধ্যে উত্তম জানাশোনা কে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এই বইয়ের নাম করন থেকে এই ফেসবুক ওয়েবসাইট নামকরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ই-নথি বা তথ্য অফিস-আদালতের কর্মকাণ্ডে দেশের উন্নয়নে আরো কয়েক ধাপ অগ্রগামী করেছে। হার্ড কপি ফাইল, নথি টানাটানির পরিবর্তে তাৎক্ষনিক চিঠি-পত্র আদান-প্রদান করে দেশের নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে।

কর্মে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। পেশাগত কারণে প্রত্যেককে স্ব-স্বক্ষেত্রে আপডেটেড তথ্য বিনিময় করতে হচ্ছে।ফলে ইন্ট্রারনেট সংযোগে এন্ড্রয়েড ফোন সেট ,কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। সাধারণ নাগরিকের নাগরিক সুবিধা ,চাকুরী প্রার্থী, শিক্ষার্থীর ভর্তি সবই ই-তথ্যের আওতায়।

ফলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্রমে আইসিটি বিষয় বাধ্যতামূলক হিসাবে শিক্ষার্থীদের শিখতে হচ্ছে। পেশাগত ও কর্মক্ষেত্র বিবেচনায় শিক্ষার্থী থেকে পেশাজীবী সকলকে বাধ্যতামূলক আইসিটি তে দক্ষ হতে হচ্ছে।

প্রত্যেক পরিবারের স্বপ্ন-“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।“ সে আশায় জন্মের পূর্ব থেকেই শুরু হয় নার্সিং। বংশের বাতির প্রভাব তার মায়ের উপরেও সুবাতাস বয়।ধরা-ধামে এলেই সকলের যত্নে বড় হয় সুস্বাস্থ্যে।

বয়োবৃদ্ধির সাথে তাকে করা হয় স্বপ্নের রাজ পুরুষ/ রাজ রাণী বানানোর চেষ্টা। তাকে বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ, যোগ্য হতে ফিডার লেভেল নার্সিং, প্রাইমারি,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাঙ্খিত যোগ্যতা অর্জনের পর উচ্চ শিক্ষার স্বপ্নের সিড়িতে পদার্পন করা সম্ভব হয়।

আর এ প্রজেক্ট সময় কালে তার অভিভাবকের পার হয়ে যায় মাকড়সার মত সব ধরণের স্বাদ-আহল্লাদ। এ সময়ে শিক্ষক-অভিভাবক কে মনোসামাজিক দক্ষতা দিয়ে তার শিশুকে প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা পরিপূর্ণ ভাবে অর্জন করে মাধ্যমিক স্তরের যাত্রাশুরু ।

মাধ্যমিক স্তরে শিক্ষা জীবনের হার্ট /মূল ভিত্তিতে বিষয় ভিত্তিক মৌলিক জ্ঞান যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় ভালো জিপিএ ফল পেয়ে ধারাবাহিকতা রেখে উচ্চ মাধ্যমিক এর গণ্ডি ভালো ভাবে পার হতে পারলে স্বপ্নের সিড়ি উচ্চ শিক্ষার গাঠনিক স্তর পাওয়া সম্ভব হয়।

এ সিড়ি নিয়ে যায় গন্তব্যে। এ সময়ে আভিভাবক কে শিশুর সাথে মনোসামাজিক আচরণ ( বন্ধু সুলভ আচরণ,খেলাকরা, বেড়ানো, টিভি ফোন দেখা বিনোদন মূলক প্রতিযোগিতা করা) পারিবারিক বন্ধন দৃঢ় করে শিশুর শিখন পরিপূর্ণ করতে উৎসাহিত করে, মানসিক পদস্খলন রোধ করে সুশৃঙ্খল জীবন গড়তে সহায়তা করে।

ব্যতয় ঘটলে আপনার ছোট্ট সোনামণি নিজ খেয়ালে তার নিকট পরিবেশের তার ভালোলাগায় আপন খেয়ালে মিশে যে পাঠ্য সহজ মনে হয় সেটি পড়ে। আর দুর্বোধ্য বিষয় মনের বিরুদ্ধে আত্মস্থ করে পরীক্ষায় অংশ নিয়ে আংশিক যোগ্যতা অর্জন করে প্রাথমিক ,মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর পার করে।

এসময়ে বয়োঃসন্ধি কালের প্রভাবে নিকট পরিবেশের বখে যাওয়া বড় ভাই কিংবা দাদুর ইচড়ে পাকা জ্যাঠামীতে দুষ্ঠ হয়ে ওঠে। জোর যবর-দোস্তিতে কেনা এনড্রয়েড ফোনে জুম ক্লাসের বদলে বৈষম্য বয়সের বিনোদনে আসক্ত হয়ে অজান্তে মূল্যবান শিক্ষার সময় পার করে। ইন্টার নেট রিচার্জের টাকা না থাকলে পাশের বাড়ির শেয়ারে রিচার্জ করা নেট সংযোগে মোবাইলে গেম,ইউটিউব,টিকটক অশালীন ভিডিও দেখে সময় পার করে।

অবশেষে পরীক্ষার মূল্যায়নের সময় অটোমেটিকালি অপর সম্ভাবনাময় শিক্ষার্থী ঘাটতি জিপিএ পেয়ে রঙ্গিন স্বপ্ন মুখ থুবড়ে পড়ে।ভেঙ্গে ছার খার হয়ে যায় তার পরিবারের স্বপ্নটিও।

এভাবেই পুঞ্জিভুত হয় অদক্ষ শিক্ষিত সুন্দর বেশ-ভূষায় মানসিক কষ্টে ভোগা অসহায় হতাশাগ্রস্ত যুবকের বোঝা। একজন মানুষকে সুনাগরিক হতে বুদ্ধি ,বিবেক, আত্মসংযোম গুণাবলী অর্জন করতে হয়। আর এটি অর্জনে বয়স ও মেধা ভিত্তিক জ্ঞান ও যোগ্যতা অর্জনের পাশাপাশি প্রকৃত দক্ষতা অর্জন করতে বিভিন্ন ক্ষেত্রে পুনঃ অনুশীলন করা প্রযোজন।

ভালোটা অর্জন ও মন্দটারবর্জন করে নৈতিক উন্নতি সাধনের মাধ্যমে সমাজ তথা জাতি গঠনে আপমর জনসাধারণের পজেটিভ ভূমিকা রাখা উচিৎ।আগামী দিনের ভবিষ্যত শিক্ষার্থীদেরকে এটা অনুশীলনের মাধ্যমে আদর্শ নাগরিক ও দেশ গঠন করা সম্ভব।

শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে কিছু সুপারিশঃ
# স্কুলগামী সকল শিক্ষার্থীকে চিনতে আই ডি কার্ড ড্রেস পরে স্কুল টাইমে স্কুলে অবস্থান করানোর ব্যবস্থা করা।

#অভিভাবকের সাথে/সম্মতি নিয়ে হাট-বাজারের প্রয়োজনীয় কাজ করা।
# নিকট পরিবেশে বৈকালীন সময়ে নানা বিধ খেলাধুলায় অংশ নেয়ার জন্য তদারকি করা।

# যে কোনো পরিবেশে অভিভাবকশিশুদের নিয়ে বয়স উপযোগী খেলা-ধুলায় অংশ নেয়া।

# সপ্তাহে, মাসে মাঝে মাঝে দর্শনীয় স্থান (হাট,বাজার,শহর ,পাক্র্ )পরিদর্শন করে লদ্ধ জ্ঞান প্রজেক্ট কাজ হিসাবে ক্লাসে জমা নেওয়া।

# খেলার মাঠ ও ফসলের মাঠ দেখিয়ে বিভিন্ন খেলার নাম –নিয়ম জানানো এবং কৃষিজ ফসলের নাম ও কীভাবে ফলায় তার
বিবরণ লিখিত ভাবে অভিভাবকের সুপারিশ নিয়ে প্রতিষ্ঠানে বাড়ির কাজ জমা দান করা।

# অভিভাবক /বাবা-মা এর সহযোগিতায় ফেসবুক থেকে সৃজনশীল তথ্য তৈরি করে ইনভেশন আইডিয়া স্কুলে জমা দেয়া।

# অভিভাবক সাথে প্রার্থনালয়ে গিয়ে ধর্ম চর্চার নিয়ম-কানন ছবি /ভিডিও স্কুলে দেখানো,লিখতে ও ভুমিকা অভিনয় করিয়ে বাড়ির কাজ হিসাবে শিক্ষার্থীর নৈতিক ও আত্মিক উন্নতির সুযোগ রাখা।

# বড়দের সাথে বয়স ও সাধ্য অনুযায়ী সামাজিক কাজের মাধ্যমে (কাজে সহযোগিতার ধরন,আচরণ,কৌশল বুদ্ধি) গাইড শিক্ষক দিয়ে টিম লিডারের সুপারিশ সহ মূল্যায়ন রেকর্ড সংযুক্তি করা।

# যে কোন প্রযুক্তির আইডিয়া মডেল সহ প্রদর্শন ও মূল্যায়নের ব্যবস্থা করা।

# এলাকার সুধী জনের ইতিহাস ঐতিহ্য মতামত পরামর্শ শুনে প্রজেক্ট বাড়ির কাজ হিসাবে স্কুলে জমা দিয়ে লিখন দক্ষতাবৃদ্ধি করা। ফলে সৃজনশীল শিখন ব্যবস্থা অধিক ফলপ্রসু হবে।

অর্থাৎ ভিশন বাস্তবায়নে মিশন সক্রিয় রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ও স্মার্ট নাগরিক গড়া এখনই প্রয়োজন তাহলে অটোমেটিকালি এদেশ হয়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews