1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে-:-তথ্য-কমিশনার

  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

তথ্য কমিশনার শহিদুল আলম বলেছেন, রাষ্ট্রের দুর্নীতি বন্ধে দরকার সুশাসন প্রতিষ্ঠা। আর সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠা করা। তিনি শনিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য কমিশনার বলেন,’৭২ সালে এদেশের সংবিধান প্রণয়ন হলেও তথ্য অধিকার আইন প্রণয়ন হয় ২০০৯ সালে। বিলম্বে হলেও এটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই একে এগিয়ে নিয়ে যেতে সবারই কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে তথ্য অধিকার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে, এটি আশার কথা।

এটি আরও বাড়াতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সবার কাজ করতে হবে। তথ্য পাওয়াকে সহজ করতে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন। শহিদুল আলম বলেন, আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে যার যার জায়গা থেকে কাজ করার করতে হবে।‘ইন্টারনেটে তথ্য পেলে, জনমনে শান্তি মেলে’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল।

স্বাগত বক্তৃতা এবং তথ্য অধিকার আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। এ সময় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোস্না আরা মিলি, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,

ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ও জানাক সদস্য জেএম ইকবাল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া।তথ্য কমিশন, যশোর জেলা প্রশাসন, এমআরডিআই, জাগ্রত নাগরিক কমিটি (জানাক), দ্যা এশিয়া ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

এর আগে কালেক্টরেট চত্বরে তথ্য কমিশনার র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি বঙ্গবন্ধুর ম্যুরাল ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews