1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হেরোইন, ইয়বা ও ফেনসিডিল চোরাচালান মামলায় একজনকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছর করে কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে  আদালত

  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোরে হেরোইন, ইয়বা ও ফেনসিডিল চোরাচালান মামলায় একজনকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছর করে কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে  আদালত

যশোর অফিস :

হেরোইন, ইয়বা ও ফেনসিডিল চোরাচালান মামলায় একজনকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছর করে কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। বুধবার অতিরিক্ত দয়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, যশোর সদরের বড় ভেকুটিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রেজাউল ইসলাম, শহরের নাজির শংকরুর জুলফিকারের চাতালের মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সুমন ও নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর গ্রামের মাজেদুল হক পাতুর ছেলে আলমগীর হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি কোতয়ালি থানা পুলিশ রেজাউলের বাড়িতে অভিযান চালায়। এসময় রেজাউলকে আটক ও তার দেহ তল্লাশি করে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই এজাজ মাহমুদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামরা করেন। মামলার তদন্ত শেষে এসআই সুকুমার কুন্ডু আসামি রেজাউলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি আসামি রেজাউলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদেন্ডর আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রেজাউল জামিনে মুক্তিপেয়ে পলাতক রয়েছে। 

অপর দিকে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর শার্শা থানা পুলিশ উলাশী রামপুর বাজারে অভিযান চালিয়ে আলমগীলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সৈয়দ বকতিয়ার আলী বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আলমগীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদন্ড২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর পলাতক রয়েছে।

এছাড়া, ২০১৪ সালের ১৪ অক্টোবর বেনাপোল পোর্ট থানার পুলিশ জানতে পারে মোটেল পর্যটনের সামনে একজন ফেনসিডিল নিয়ে বাসের জন্য অপেক্ষা করছে।

পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থলে যেয়ে সুমনকে আটক ও তার কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান দমন আইনে মামলা করেন এসআই শরীফ হাবিবুর রহমান।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুমন জামিনে মুক্তি পেয়ে পলাতক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews