মণিরামপুরের কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ঘুষ বানিজ্যের ঘটনায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে যশোর জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষা অধিদফতর ঢাকা, জেলা প্রশাসক, দুদক যশোর, র্যাব-৬ ও মনিরামপুর থানার ওসিকে অনুলিপি দেয়া হয়েছে।বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বোরহান উদ্দিন এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, অনেক দিন ধরে বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কমী পদে জনবল না থাকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থী আবেদন না করায় ২০২২ সালের ৭ ডিসেম্বর পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার পাল ও সভাপতি নিজাম আলী তরফদার ওই পদে নিয়োগ দেয়ার কথা বলে এরমধ্যে রাসেল মোল্যার কাছ থেকে ৮ লাখ টাকা, মানিক ঘোষের কাছ থেকে ১০ লাখ, মেহেদী গাজীর কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহন করেছেন। যা এলকার মানুষের মুখেমুখে রটে গেছে।
এছাড়া বিদ্যালয়ে শ্রেণিকক্ষ থেকে ১২ টি সিলিং ফ্যান ও ঘড়ি চুরি হয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক ও সভাপতি কোন প্রকার আইনের আশ্রয় গ্রহণ করেননি।
প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহনের দাবি জানিয়েছেন তিনি।


Leave a Reply