1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে ….মির্জা আব্বাস

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে
….মির্জা আব্বাস

যশোর অফিস :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। নিশিরাতের এই সরকার আবারও ছলেবলে কৌশলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।

কিন্তু এই দেশের জনগণ তাদের সেই আশা পূরণ হতে দেবে না। দেশের মানুষ যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তার প্রমাণ এই রোডমার্চের জনস্রোত।

খুলনা বিভাগীয় রোডমার্চের বহর বিকেল চারটার পরে যশোরের মুড়লি মোড়ে এসে পৌঁছায়। এরপর এখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ভাইসচেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী,

ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু,স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী রোডমার্চে যোগদেন। রোডমার্চের বহর যশোরে পৌঁছালে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ছিল খুলনা বিভাগীয় রোডমার্চ। বিপুল সংখ্যক নেতাকর্র্মীর বহরটি খুলনায় গিয়ে রোডমার্চ শেষ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews