1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় আত্মসমর্পণকারী তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় আত্মসমর্পণকারী তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

যশোর অফিস :

যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় আত্মসমর্পণকারী তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামিদের রিমান্ড আবেদনের শুনানি এ আদেশ দিয়েছেন।  

আসামিরা হলো, যশোর সদরের গাইদগাছি গ্রামের আবুল হাসানের ছেলে বাবু, নুরুল ইসলামের ছেলে পিন্টু ও অভয়নগরের বনগ্রামের আজিজুর রহমানের ছেলে মুরাদ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি গ্রামে মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন। অভয়নগরের বনগ্রাম সুপারি বাগান জামে মসজিদের গ্রিল চুরির অপবাদ দেয় একই এলকার জুলফিকার আলীকে।

এ ঘটনাকে কেন্দ্র করে জুলফিকার আলীকে তার শ্বশুর বাড়ি যেতে নিষেদ করে আসামিরা। গত ২৩ আগস্ট রাতে জুলফিকার বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে মাসুদ, ইসরাফিল, সজিব, সুমন ও মইনকে সাথে নিয়ে তার শ্বশুর বাড়ি যায়।

এ সংবাদ জানতে পেরে আসামিরা জুলফিকার আলীর শ্বশুর বাড়িতে হামলা করে মাসুদসহ অপরদে মারপিট করে গুরুতর জখম করে। এরপর আসামিরা পরিকল্পিত ভাবে তাদের হাসপাতালে নেয়ার কথা বলে ওই বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রেখে চলে যায়।

পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাসুদ রানা মারা গেছে বলে চিকিৎসক জানান। এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদরের কেফায়েতনগর গ্রামের খাদিজা বেগম ৬ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে ওই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলার তদন্তকারী ওই জনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews