1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

যশোরে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

যশোর অফিস :

প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে মেসার্স শিকদার কনস্ট্রাকশন ও মেসার্স মা-মনি এন্টারপ্রাইজের দুই সহদর ম্যানেজারের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার ওই দুই প্রতিষ্ঠানের মালিক যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনর ছেলে ব্যবসায়ী সেলিম রেজা পান্নু বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলা দুইটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, ভাতুড়িয়া গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের দুই ছেলে আবু হেনা মোস্তফা কামলাল সাগর ও মোস্তফা জামাল টগর। 

মামলার অভিযোগে জানা গেছে, সেলিম রেজা পান্নু জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত যশোরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মেসার্স শিকদার কনস্ট্রাকশন, মা-মনি এন্টারপ্রাইজ ও মা-মনি মৎস্য খামার নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে।

এসব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় যশোর চাঁচড়া বাজার মোড়ে। মেসার্স শিকদার কনস্ট্রাকশনের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন আসামি আবু হেনা মোস্তফা কামাল সাগর ও মা-মনি এন্টারপ্রাইজের ম্যনেজারের দায়িত্ব পালন করতে তার ভাই মোস্তফা জামাল টগর।

তারা ম্যানেজারের দায়িত্ব পালন কালে প্রতিষ্ঠানের মালিকের পক্ষে সকল টাকা-পয়সা লেনদেন করতেন। এসব টাকা লেনদেনর ক্ষেত্রে শিকদার কনস্ট্রাকশনের ব্যাংক হিসাবের চেক বই আসামির কাছে ছিল।

আসামি আবু হেনা মোস্তফা কামাল প্রতিষ্ঠানের ব্যাক হিসাব থেকে ২০১৯ সালে ৩ জুলাই ৪৫ লাখ টাকা, ২৪ জুলাই ১৫ লাখ টাকা, ১৪ অক্টোবর ১২ লাখ টাকা উত্তোলন করে ব্যবসার কোন কাজে ব্যায় করেনি। 

অপর দিকে আসামি মোস্তফা জামাল মা-মনি মৎস্য খামারে কর্মরত থেকে মৎস্য চাষীদের কাছে মাছের ফিড, বালাইনাশক, ওষুধসহ মাছ চাষের অন্যান্য সামগ্রী নগদ ও বাকিতে বিক্রি করত।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত আসামি মোস্তফা জামাল মোট ১০ লাখ ৩০ হাজার ৫৫৮ টাকা আত্মসাত করে। বিষয়টি নজরে আসায় উভয় ব্যবসার আয়-ব্যায়ের হিসাব করে ব্যপক গড়মি ধরা পড়ে।

যার মধ্যে আবু হেনা মোস্তফা কামলা সরাসরি চেক দিয়ে ব্যাংক থেকে তুলে ৭২ লাখ টাকা ও বিভিন্ন লোকেটর কাছ থেকে আদায়,

আয়-ব্যায়ের হিসাব গড়মিল ১০ লাখ ৩০ হাজার ৫৫৮ টাকা আত্মসাত করে। আসামিদের কাছে বারবার টাকার তাগাদা দিয়ে আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে আলাদা এ মামলা করেছেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews