বাঘারপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
১৯৭
বার পড়া হয়েছে
বাঘারপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি।
মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে বুলবুল মোর্শেদেও সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান আলী,
উপস্থিত ছিলেন প্রভাষক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,সুলতান মাহমুদ, নুর হোসেন নুরোল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালি করতে রাগ থাকা সকল নেতা কর্মীকে অভিমান ভেদা ভেদ ভাংগিয়ে দলে ফিরিয়ে আনতে হবে।
দেশের উন্ননের ধারা অব্যহত রাখতে বার বার শেখ হাসিনা সরকারকে এদেশের রাষ্ট্রক্ষমতায় রেখে দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে হবে। পাশাপাশি বিরধীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল তৈরি করে সরকারের বদমান ছড়াচ্ছে সে দিকে সকলকেই সজাগ থাকার আহ্ববান জানান।
Leave a Reply