একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বোনকে মারপিট করার অভিযোগে যশোর থানায় অভিযোগ দিয়েছে বিল্লাল হোসেন নামে এক যুবক।
যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামের মসজিদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মফিজের স্ত্রী মাহফুজা বেগম ও তার কন্যা মাসূরা পারভিনসহ কয়েকজন মিলে গত শনিবারে সন্ধ্যায় জাহানারা বেগম (৩৫) ওসুমি (১৮)কে মারপিট করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গত রোববার অভিযোগ দেয়া হয়।
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে যশোর সদর উপজেলার সীতারামপুর মসজিদপাড়া এলাকার বিল্লাল হোসেন জানিয়েছেন এলাকার মাহফুজা ও তার কন্যা মাসুরা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে আমার দুই বোনকে বেদম মারপিট করে। এ সময় তারা বোনদের কাছ থেকে সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।
বিল্লাল হোসেন তার দুই বোনকে যশোর হাসপাতালে ভর্তি করে দিয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
মারপিটের কারণে তার বোন জাহানারার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ঘটনায় যশোর থানায় রোববার সকালে অভিযোগ দেওয়া হয়েছে।


Leave a Reply