1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের দেয়াপাড়ার শংকর সাহা ও স্ত্রী লক্ষী সাহা হত্যার মামলার আসামিরা খালাস 

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোরের দেয়াপাড়ার শংকর সাহা ও স্ত্রী লক্ষী সাহা হত্যার মামলার আসামিরা খালাস 

যশোর অফিস :

যশোর সদরের দেয়াপাড়া গ্রামের শংকর সাহা ও তার স্ত্রী লক্ষী রানী সাহা হত্যা মামলার ৭ আসামি আদালত থেকে খালাস পেয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে করা অভিযোগ সাক্ষীদের মাধ্যমে প্রমাণে ব্যর্থ হওয়ায় বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। 

খালাসপ্রাপ্ত আসামিরা হলো, দেয়াপাড়ার ওমর ফারুক, রিপন, রেজাউল ইসলাম ওরফে বেড়ে রেজা, রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, নাজমুল ও মিজানুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৫ সালের ১০ জুলাই দিবাগত রাতে খাওয়া-দাওয়া করে শংকর সাহা ও তার স্ত্রী লক্ষী রনী সাহ বারান্দায় এবং ছেলে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল লোক বাড়িতে হামলা করে শংকর সাহা ও তার স্ত্রী লক্ষী সাহাকে কুপিয়ে গুরুতর জখম করে।

চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। গুরুতর আহত শংকর সাহা ও লক্ষী সাহাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এসময় জরুরী বিভাগের চিকিৎসক শংকর সাহাকে মৃত ঘোষনা ও লক্ষী সাহাকে ভর্তি করেন। ভর্তি লক্ষী সাহা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ ঘটনায় নিহত শংকর সাহার ছেলে লালটু সাহা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ৮ জনকে অভিযুক্ত ও ৫ জনের অব্যহতি চেয়ে ২০০৮ সালের ১১ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শামিম মুছা।

এ মামলার সাক্ষী চলা কালে সাইফুল ইসলামের মৃত্যু হওয়ায় তাকে আগেই মামলা থেকে অব্যহতি দেয়া হয়। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে রাষ্ট্র পক্ষ আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমান করতে সক্ষম না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews