1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম. ইদ্রিস আলীকে শো-কজ করেছে আইনজীবী সমিতি

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম. ইদ্রিস আলীকে শো-কজ করেছে আইনজীবী সমিতি

যশোর অফিস :

আসামি পক্ষের আইনজীবী না হয়েও মামলার সার্টিভাইড কপি তুলে জামিন করানোর ঘটনায় দেয়া অভিযোগে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম ইদ্রিস আলীকে শো-কজ করেছে আইনজীবী সমিতি । শো-কজের কপি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনী। 

অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনী অভিযোগে জানা গেছে যশোর শহরের রেল রোড চার খাম্বার মোড় এলাকায় গত ২৫ এপ্রিল রাতে ফারহানা পারভীন উর্মি নামে এক যুবতী খুন হন।

এ ঘটনায় তার ভাই ফারদিন ও মা আইরিন বেগমকে আটক করে পুলিশ। হত্যার ঘটনায় নিহতের চাচা রবিউল ইসলাম আটক দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।

অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি আসামি পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাদের জামিনের জন্য আদালতে আবেদন করেন। যশোরের আদালত নিহতের মা আইরিন বেগমকে জামিন দিলেও ভাই ফারদিনের জামিন দেয়নি।

এ জন্য উচ্চ আদালতে তার জামিন আবেদনের জন্য প্রস্তুতি নেন অ্যাডভোকেট কবীর হোসেন জনী। কিন্তু এরই মধ্যে অ্যাডভোকেট এম ইদ্রিস আলী সরকারি কৌশুলি হয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে মামলার সার্টিফাইড কপি সংগ্রহ করেন।

সরকারি কৌশুলি এম ইদ্রিস আলী আইনজীবী সমিতির অনুমতি ছাড়াই লাভবান হওয়ার উদ্দেশ্যে অনৈতিক উপায়ে একজন আইনজীবীকে দিয়ে আসামি ফারদিনকে গত ২০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন করিয়েছেন।

এছাড়া তিনি তার জুনিয়র অ্যাডভোকেট আহাদ আলীকে দিয়ে আদালতে জামিননামা জমা দিয়েছেন। বিষয়টি আইনজীবী সমিতির নিয়মনীতির লংঘন উল্লেখ করে

গত ১২ সেপ্টেম্বর যশোর জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি।

এ অভিযোগের ভিত্তিতে আইনজীবী সমিতি কারণ দর্শানোর নোটিশ দিয়ে, নোটিশ প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। অন্যথায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews