স্টাফ রিপোর্টার ঃ বাঘারপাড়ায় আখ ভর্তি ট্রাক উল্টে ২জন গুরুতর আহত। সোমবার সন্ধায় দোহাকুলা গ্রামের পূর্বপাড়া মোঃ ইনছার আলী, পিতা- মৃত- আহম্মেদ আলী মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর এ দূর্ঘটা ঘটে। এদিন সন্ধায় সাইবাড়িয়া নামক গ্রামে যাওয়ার সময় দোহাকুলা পূর্বপাড়া পাকা রাস্তার উপর একটি আখ বোঝাই ট্রাক (যাহার নাম্বার যশোর-ট-১১৫৭৬৯) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সহিত ধাক্কা লেগে পড়ে যায়, ট্রাকের উপর থাকা আখের ক্ষেতে কৃষি কাজ করা শ্রমিক .মোঃ মাসুম (৪৫), পিতা- মৃত- কালাম মোল্লা,


মোঃ আসলাম (৩৫), পিতা-মৃত কাশেম মোল্লা, উভয় সাং- সাইবাড়িয়া,থানা- বাঘারপাড়া, জেলা- যশোর ট্রাকে থাকা আখের নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন, তাদের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে প্রেরন করেছেন। ঘটনার পরপরই ট্রাকের চালক ঘটনা স্হল ত্যাগ করায় নাম ঠিকানা জানা যায়নি।

ট্রাকে ছিলেন মোট ১৩ জন শ্রমিক, অন্যান্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে তালগাছটা নাথাকলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। ট্রাকে থাকা শ্রমিক সূত্রে জানা যায় ট্রাকটি ১২ বছর বয়সী হেলপার চালাচ্ছিলো

Leave a Reply