যশোরের বাঘারপাড়া উপজেলার ৫ নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন,
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ২৫ সেপ্টেম্বর রাত ১২.০৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তাৎক্ষণিক ভাবে এই বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ,
যশোর- ৪ ( বাঘারপাড়া বসুন্দিয়া অভয়নগর) নির্বাচনী এলাকার জনপ্রিয় নন্দিত নেতা ইন্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন । ্একই সাথে শোক সন্তপ্ত পরিবরারের অনুরূপ বিবৃতি জানিয়েছেন , উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, যুগ্ম -আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান । উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবু তাহের ছিদ্দিকী,
পৌরসভা সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, জামদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আসলাম হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম ছরোয়ার, বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান,
যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আলী, সহ যুবদল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ যোহর বাদ নামাজে জানাজা শেষে ১০ পাখিয়া গ্রামের পারিবারিক করব স্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে । দলীয় সূত্রে জানিয়েছে , মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন। এজন্য তার জীবন কর্ম সম্পর্কে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন শ্রদ্ধাভরে স্বরণ রাখবে ।

Leave a Reply