1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাতের আধারে লুটপাট মনিহার সিনেমা হলের মালিকসহ পাচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

রাতের আধারে লুটপাট
মনিহার সিনেমা হলের মালিকসহ পাচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোর অফিস 

যশোরে চঁাদা না দেয়ায় মনিহার সিনেমা হলের ৩য় তলার ডিসি ক্যান্টিনে হামলা ভাঙচুর ও নগদ টাকা ও মালামালসহ ১২ থেকে ১৩ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

এসব অভিযোগ এনে রোববার পঁাচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডিসি ক্যান্টিনের মালিক নাজির শংকরপুর এলাকার এবিএম কামরুজ্জামান পলাশ।

সেখানে প্রধান অভিযুক্ত করা হয়েছে হল মালিক জিয়াউর রহমান মিঠুকেই। অন্যরা হলেন, ম্যানেজার মোল্লাপাড়া বঁাশতলার মোল্লা ফারুক আহম্মেদ, নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুর রশিদ, বলাডাঙ্গা কাজীপুরের সবুজ দাস ও নীলগঞ্জ সাহাপাড়ার জনি। 

থানার অভিযোগে কামরুজ্জামান পলাশ উল্লেখ করেন, ১৯৮৪ সাল থেকে তারা মনিহার সিনেমা হলের ৩য় তলায় ডিসি ক্যান্টিন দোকানটি পজিশন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রথমে তার বাবা আব্দুল মালেক ও পরবর্তিতে বাবার মৃত্যুর পর তিনিই এ প্রতিষ্ঠান দেখাশোনা করে আসছেন।

এছাড়াও মনিহার কমপ্লেক্সে তার আরও দুইটি প্রতিষ্ঠান রয়েছে। এরমাঝে বিবাদীরা তারকাছে চঁাদাদাবি করে। বাধ্য হয়ে তিনি তিন লাখ টাকা চঁাদাও দেন। কিন্তু এরপর আরও দুই লাখ টাকা চঁাদাদাবি করে।

এক পর্যায় তিনি এ বিষয়ে আদালতে মামলা করেন। এতে করে আরও ক্ষিপ্ত হয়ে উঠে বিবাদীরা। এরজেরে গত শনিবার রাতে তিনি বাড়ি ফেরার পথে আইটি পার্কের গেটের সামনে পৌছালে আব্দুর রশিদ ও জনিসহ অজ্ঞাত ৭/৮জন ধারালো অস্ত্র নিয়ে তার গতিরোধ করে।

এরপর মামলা প্রত্যাহার ও আরও পঁাচলাখ টাকা চঁাদাদাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারপিট ও গলাচিপে হত্যা চেষ্টা করে। এসময় পকেটে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ও সোনার আংটি ছিনিয়ে নেয়।

এছাড়া পরে রাতের আধারে বিবাদীরা মনিহার সিনেমা হলের ৩য় তলার ডিসি ক্যান্টিন ভাঙচুর করে। দোকানে থাকা পঁাচলাখ টাকা লুট ও আরও সাতলাখটাকার মালামাল ক্ষতি করে। পরে সকল মালামাল মনিহার সিনেমা হলের নিচতলার একপাশে ফেলে দেয়।

এ বিষয়ে মনিহার সিনেমা হলের মালিক জিয়াউর রহমান মিঠু বলেন, পলাশ অবৈধভাবে তয় তলায় ডিসি ক্যান্টিন চালিয়ে যাচ্ছিল। ক্যান্টিনটি ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু না ছাড়ায় মালামাল সরিয়ে ফেলা হয়েছে। লুটপাট ও চাদাদাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews