1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ক্লিনিক ডায়াগনস্টিক, চিত্রা নদী ও কনফেকশনারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

  • রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ক্লিনিক ডায়াগনস্টিক, চিত্রা নদী ও কনফেকশনারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক, চিত্রা নদী ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি ও সহকারি কমিশনার (ভূমি) পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন।

এসময় বাঘারপাড়া চৌরাস্তার আনোয়ার ক্লিনিককে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপানা ও পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় ৫০০০ টাকা, ওটি রুম বাইরে থাকা, মূল্য তালিকা, বর্জ্য ব্যবস্থাপনা ও ল্যাব না থাকায় ফাতেমা ক্লিনিককে ২০০০ ফাতেমা ,

ওটি চার্জের তালিকা, জুতার র‍্যাক এবং ২৪ ঘন্টা ডাক্তার না থাকায় বাঘারপাড়া ক্লিনিকে ২০০০ টাকা, ডেঙ্গু পরিক্ষায় অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ল্যাব কেয়ার সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ও ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অরূপ জ্যোতি ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা: খায়রুল আল মুদাচ্ছির,

মেডিকেল অফিসার ডা:শাহজালাল , স্যানেটারী ইন্সপেক্টর মনিরা খাতুনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।একই সময় উপজেলা সদরে চৌরাস্তায় মজিদ সুপার মার্কেটে মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী।

দোকানে মেয়াদ উর্ত্তীণ পন্যে থাকায় দেবনাথ ভ্যারইটিজ স্টোরে ১০০০, মা স্টোরে ১০০০ ও সাকিব এন্টার প্রাইজে ১০০০ টাকা জরিমানা করা হয়।

দোকানের মেয়াদ উর্ত্তীণ পন্য অন্যত্র সরিয়ে নেওয়ার নিদ্যেম দেন।একই দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর বাজারের চিত্রা নদীতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয়। এসময় ২১ টা চায়না জাল ১ হাজার ৫০ মিটার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকতার্ পলাশ বালাসহ পুলিশ সদস্যরা।

স্বাস্থ্য কর্মকতার্ ডা: অরুপ জ্যোতি ঘোষ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ উপজেলায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি বলেন , ক্লিনিক,

ডায়াগনস্টি ও চিত্রা নদীতে অভিযান চালানো হয়েছে, জরিমানা করা হয়েছে ক্লিনিক, ডায়াগনস্টি সেন্টারে, চিত্রা নদীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews