1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে খুলনা বিভাগীয় কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোরে খুলনা বিভাগীয় কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোন লাভ হবে না। জনগণ তাদের সকল ষড়যন্ত্রক রুখে দেবে। জনগণ বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না।

বিএনপির নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে, অচীরেই এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ।

গতকাল শনিবার খুলনা বিভাগীয় কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আগমী ২ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কৃষকদলের কৃষক সমাবেশে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যশোর বিডি হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। তিনি ১৯৭১ সালে যে ভাবে দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখে রনাঙ্গণে হানাদার বাহিনী বিরুদ্ধে ঝাঁিপয়ে পড়েছিলেন।

তার আদর্শের উত্তরাধীকার হিসেবে আমরা  দেশ ও জনগণের মুক্তির জন্য রাজপথে আন্দোলন করছি। এই আন্দোলন বিএনপির ক্ষমতার যাওয়ার জন্য নয়,ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশ ও জনগণের মুক্ত করার জন্য আন্দোলন ।

আমাদের মধ্যে কোন বিভেদ বিভাজন নেই। আমাদের লক্ষ্য একটাই নিশিরাতের সরকারকে হটিয়ে নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সেই লক্ষ্যে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। জনগণের সমগ্র জনগণ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। চলমান এক দফার আন্দোলনের মাধ্যমে জনগণের বিজয় করেই ঘরে ফিরবো ইনশা আল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল,সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস,

প্রকৌশলী মোমিনুর রহমান ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা ও যশোর কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের যৌথ পরিচালনায় অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন,

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,

সাধারণ সম্পাদক  মনিরুল ইসলাম, চূয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ,

খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বদরুল আলম খান, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান আলী, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুল হক, কেন্দ্রীয় কৃষক দল নেতা অ্যাড.শিহাব উদ্দিন,

আক্তারুজ্জামান সজল, গাজী আমিনুর রহমান, কাজী সাইফুল ইসলাম শিপন, এস এম কিবরিয়া, যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, সদস্য সচিব শিদকার সালাউদ্দিন, কৃষকদল নেতা মাহবুবুর রহমান,

আমজাদ হোসেন, আক্তারুজ্জামান তালুকদার, নুরুল ইসলাম, তবারক হোসেন, লাভলু রহমান,মোল্লা কবির হোসেন, সালাউদ্দিন লিটন, আসাদ-উদ-দ্দৌলা জুয়েল, নবীর হোসেন, রুবায়েত হোসেন খান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews