1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কিশোরগঞ্জে শোক দিবসে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (সোমবার) ১৫ আগষ্ট সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,নগরহাটির মৃত নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোটভাই বিজয় কর্মকার (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

খাদ্যগুদামের কাছেই দুই ভাইয়ের একটি ওয়ার্কশপ রয়েছে। ওয়ার্কশপের পেছনেই তাদের বাসা। দুই ভাই মিলে ওয়ার্কশপটি চালাতেন। পরিবারটি তাদের ওপরই নির্ভরশীল ছিল। ঘুম থেকে উঠে আজ সকাল সাড়ে আটটার দিকে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন করতে ওয়ার্কশপে যান তারা।

একটি লোহার পাইপে পতাকা বেঁধে উঠাতে গেলে সেই পাইপটি বিদ্যুতের ১১ কেভি লাইনের উপরে গিয়ে পড়ে। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার ও ইটনা থানার ওসি মোঃ কামরুল ইসলাম মোল্ল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।একই সঙ্গে নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা জানান,ময়নাতদন্ত ছাড়া দুই ভাইয়ের মরদেহের শেষকৃত্য করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে নিহতদের পরিবার।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান,এটি খুবই দুঃখজনক ঘটনা।আমি নিহতদের পরিবারের ব্যাপারে খোঁজখবর নিতে ইটনার ইউএনওকে নির্দেশ দিয়েছি।তাছাড়া দুই ভাইয়ের মরদেহের সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews