1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে: যবিপ্রবি উপাচার্য

  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সামাজিক দায়বদ্ধতামূলক

কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে: যবিপ্রবি উপাচার্য

যশোর অফিস৷ :

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরীব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, রোগাগ্রস্থ মানুষের সাহায্যের জন্য কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে গত বুধবার সন্ধ্যায় আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

এর আগে দিনব্যাপী বিভাগটির উদ্যোগে ব্যাচভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, ফ্লাশমবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন,

‘মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকে আমরা সোনার খনি উপহার দিতে চাই।

এই বিশ্ববিদ্যালয়ের পতাকা তোমরাই ডুবাতে পারো, তোমরা ভাসাতে পারো, আকাশে উড়াতে পারো। সুতরাং এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না যেন তোমার, তোমার পরিবারের বা বিশ্ববিদ্যালয়ের বদনাম বা সুনাম ক্ষুণ্ন হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে চলার দুইটা পথই আছে। এ চলার পথে একদল আলোকিত মানুষ হয়, অন্যরা ঘৃণিত হয়। তোমরা হলে এ বিশ্ববিদ্যালয়ের পতাকাবাহী প্রতিনিধি। এর মান ধরে রাখাও তোমাদের দায়িত্ব।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, কেউ যদি রাজনীতি করতে চাইলে হৃদয় থেকে কর, মুখ থেকে নয়।

রাজনীতি করতে হলে ত্যাগের মহিমায় কর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মতো কর, জননেত্রী শেখ হাসিনার মতো কর। স্মার্ট বাংলাদেশ করে গড়ে তোলার জন্য নিজেকে যোগ্য করে গড়তে তুলতে হবে।

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,

এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল,

এআইএস বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ, তিথি রায়, প্রথম বর্ষের শিক্ষার্থী নির্জন ঘোষ প্রমুখ।

উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসাইন আলী, প্রভাষক ফজলুর রহমান রাসেল,

সোহানা ইসলাম সুমনাসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews