যশোরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে, বৃহস্পতিবার যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টার পর।
আহতরা হলেন,মোটরসাইকেল চালক বাঘারপাড়ার দোহাকুলা গ্রামের মুরাদ,বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী উনিয়নের ও আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা বলেন- আজ দুপুর ১২ টার দিকে চাঁচড়া বাবলাতলায় মাটি বহনকারী একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে চালক আব্দুর রাজ্জাক ও মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরী বিভাগের ডাক্তার জানিয়েছেন আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। তবে বিকালে আব্দুর রাজ্জাকের এলাকায় সে নিহত হয়েছে বলে জানায়যায়।

Leave a Reply