1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৪ দাবি গণমুক্তি জোটের

  • বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৪ দাবি গণমুক্তি জোটের

নিজস্ব প্রতিবেদক :

(১) তফসীল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিতে হবে

(২) মন্ত্রীসভা ছোট করতে হবে এবং মন্ত্রীসভায় বিরোধী দলগুলোর প্রতিনিধি যুক্ত করতে হবে

(৩) স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরাসরি নির্বাচন কমিশনের অধীনে আনতে হবে

(৪) নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে আইন সংশোধন করতে হবে, যাতে সরকার নির্বাচন কমিশনের আদেশ ও নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে গণ মুক্তি জোটের পক্ষ থেকে চার দফা দাবি বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সুষ্ঠু নির্বাচনের দাবিতে বর্তমান প্রেক্ষাপটে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, প্রধান মুখপাত্র কাসেম মাসুদ, প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না, কো-চেয়ারম্যান ড. এ আর খান, আখতার হোসেন, সমন্বয়ক আমিনা খাতুন, রাজু আহমেদসহ জোটের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বিগত ৫২ বছরে কোনো শাসকদলই স্বাধীনতার অঙ্গীকার-সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা বাস্তবায়ন করতে পারেনি। উল্টো দুর্নীতি, বৈষম্য, মতপ্রকাশে বাধা, টাকা পাচার, ভোট ডাকাতি ও সন্ত্রাস কায়েম করেছে।

সে কারণে বড় দুই দলকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে বর্জন করতে হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।তারা বলেন, বর্তমানে বিভিন্ন দল নিজেরা ঐক্যবদ্ধ না হয়ে কথিত ফ্যাসিস্ট দল দুটিকেই ক্ষমতায় রাখতে বা ক্ষমতায় নিতে শান্তি সমাবেশ বা যুগপৎ কার্যক্রমে সহযোগিতা করছে।

জোটের পক্ষ থেকে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে গণমুক্তি জোট ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেবে। তবে অবশ্যই সে নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews