বাঘারপাড়া প্রতিনিধি ঃ বাঘারপাড়ায় ৪৭ তম জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘারপাড়া উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচী পালন করেন। সোমবার ১৫ আগষ্ট সকালে র্যালি বঙ্গবন্ধুর মুরালে ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৮-যশোর ৪- আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার, প্রধান অতিথির বক্তব্যে এমপি রণজিৎ কুমার রায় বলেন বঙ্গবন্ধু হত্যার দায় এড়াতে পারবেনা জিয়াউর রহমান (বিএনপি)। পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্যাহ,অধ্যক্ষ আজগর আলী, হরিপদ রায়,শচিন্দ্রনাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আসাদুজ্জামান মিটু,বাবলু কুমার সাহা, আলহাজ¦ আমিনুর রহমান সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল সরদার, সুভাষ দেবনাথ অভিরাম, অরুন অধিকারী, আব্দুল হামিদ ডাকু, সাইফুজ্জামান চৌধরী ভোলা,বিল্লাল হোসেন, মিজানুর রহমান,আব্দুর রাজ্জাক রাজা, প্রনয় সরকার,সুলতান আহম্মেদ। একই অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, কামরুজ্জামান লিটন, তরিকুল ইসলাম,হাদীউজ্জামান হাদী, মোল্যা রাসেল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল।
Leave a Reply