1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবির পিটিআর বিভাগের নবীন বরণ অনুষ্ঠিতবেসিক কোর্সকে অবহেলা করা যাবে না: উপাচার্য

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

যবিপ্রবির পিটিআর বিভাগের নবীন বরণ অনুষ্ঠিতবেসিক কোর্সকে অবহেলা করা যাবে না : উপাচার্য

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, অনেক সময় শিক্ষার্থীরা বেসিক কোর্সগুলোকে গুরুত্ব না দিয়ে তারা যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন ভালো সেবা দিতে পারে না। এজন্য সকলকে বেসিক কোর্সগুলোকে অবহেলা না করে, ভালোভাবে পড়তে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ও নবীন বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে ডা. এম আর খান মেডিকেল সেন্টারে পিটিআর বিভাগের বেশ কয়েকটি ল্যাব উদ্বোধন করেন তিনি। নবীন বরণের শুরুতে নবীন শিক্ষার্থীদের অ্যাপ্রোন তুলে দেওয়া হয়। পরবর্তীতে তাদের শপথ পাঠ করানো হয়।

র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, র‌্যাগিংয়ের মতো অসভ্যতা এ বিশ্ববিদ্যালয়ে চলবে না। এরকম অসভ্যতার সংস্কৃতি যেন তোমাদের মাঝে গড়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, রাজনীতির নামে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এটা যুবকদের আলোকিত মানুষ হতে দূরে ঠেলে দিচ্ছে।

যারা রাজনীতি করবে, তারা রাজনীতি করে দেশের জন্য কাজ করবে। আর যারা অন্য দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাই একে অপরের পরিপূরক হবে।

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সিরআপির নির্বাহী পরিচালক ডা. মো. সোহরাব হোসেন, পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফিরোজ কবীর, ডা. মো. জাহিদ হোসেন, ডা. শর্মিলা জাহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী এমরান হোসেন। আলোচনা সভায় পিটিআর বিভাগ কর্তৃক প্রথমবারের মতো ফিজিওথেরাপি অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews