1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পালিত কন্যাকে কয়েক দফা ধর্ষণের পর হত্যা করল ঘাতক পিতা মিন্টু আটক

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে পালিত কন্যাকে কয়েক দফা ধর্ষণের পর হত্যা করল ঘাতক পিতা মিন্টু আটক

যশোর অফিস :

যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। সে সাতক্ষীরা জেলা সদরের ছলিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে আখি মনি (১৫)।

যশোর ডিবি পুলিশ জানিয়েছে, আখি মনির সৎ পিতা মিন্টু সরদার একাধিকবার ধর্ষণের করে শ্বাসরোধ করে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় তাকে।আটক মিন্টু সরদার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সোলেমান সরদারের ছেলে।

যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হুসাইন এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের উপস্থিতিতে এসব তথ্য জানান।

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, মিন্টু সরদার তার সৎ মেয়ে আখি মনিকে চৌগাছায় বলুহর মেলা দেখতে নিয়ে আসে গত ১৬ সেপ্টেম্বর। মেলা দেখে যশোর রেলস্টেশনে হোটেল বৈকালীতে ওঠে।

রাতে মিন্টু সরদার আখি মনিকে ধর্ষণ করে। ১৭ সেপ্টেম্বর রাতে হোটেল ত্যাগ করে রেলস্টেশনের পাশে একটি ঝোপের ভিতরে আবার তাকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ট্রেনে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর তাকে শ্বাসরোধ করে হত্যা করে আঁখি মনিকে।

হত্যা করে যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রাম এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে‌ ফেলে দেয়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিন্টু সরদারকে আটক করে।

আটক মিন্টুকে জিজ্ঞাসাবাদের খুলনা রেলওয়ে থানায় সোপর্দ করা হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর ডিএসবির ইনচার্জ মামুন খান, ডিবির ওসি রুপণ কুমার সরকার ও এসআই মফিজুল ইসলাম, ও যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান মোল্লা।

এঘটনায় আখির মা নুরজাহান বেগম ,মিন্টু সরদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী মৃধা বলেন,

আখি মনিকে হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং৩ । মামলাটি যশোর জিআরপি পুলিশের এসআই মিজানুর রহমান মোল্লা তদন্ত করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews