1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর রেললাইনের পাশে অজ্ঞাত যুবতীর মৃতদেহের পরিচয় সনাক্ত, হত্যাকারী পালিত পিতা ডিবির আটক

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৯ বার পড়া হয়েছে

যশোর রেললাইনের পাশে অজ্ঞাত যুবতীর মৃতদেহের পরিচয় সনাক্ত, হত্যাকারী পালিত পিতা ডিবির আটক

যশোর অফিস :

যশোরের পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ইং ১৮/০৯/২০২৩ তারিখ সকাল সাড়ে ৮ টায় যশোর কোতয়ালী মডেল থানার সাতমাইল মথুরাপুর মাঠে রেল লাইনের পাশে অজ্ঞাত মৃতদেহ মেয়ে বয়স অনুমান-১৪/১৫ পেয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করে।

ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম সোশাল মিডিয়া (ফেসবুক) এর মাধ্যমে পরিচয় সনাক্তের জন্য প্রচার করলে নিহতে পরিচয় সনাক্ত হয়।

সংবাদ পেয়ে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ভিকটিমের বাড়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন দাড়িয়াপুর গ্রামে পৌছাইয়া ঘাতক ভিকটিম আখি মনি’র পালিত পিতা মিন্টু সরদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মিন্টু হত্যার দায় স্বীকার করে তথ্য প্রদান করে।

পরে তার দেওয়া তথ্য মতে যশোর রেল ষ্টেশন সংলগ্ন হোটেল বৈকালী আবাসিকে অভিযান পরিচালনা করে হোটেল রেজিষ্ট্রারের পাতা জব্দ করে এবং মহেশপুর দাড়িয়াপুর গ্রামে আসামীর বসতবাড়ী থেকে ভিকটিম আখি মনি’র ব্যবহৃত পায়েল (নুপুর), নগদ ২,০০০/- টাকা জব্দ করেন অভিযানিক টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইং ১৬/০৯/২০২৩ তারিখ শনিবারে ভিকটিম আঁখি মনি’কে তার পালিত পিতা চৌগাছা বলুহ দেওয়ানের মেলায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে নিয়ে মেলায় ঘুরাঘুরি শেষে পরের দিন রবিবার যশোর রেল ষ্টেশনে পৌছাইয়া

হোটেল বৈকারী আবাসিকে ডি-৫ নং রুমে উঠে এবং সেখানে ভিকটিম আখি মনি’র ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তার পালিত পিতা মিন্টু। পরে ঐ দিন রাতে ট্রেন যোগে বাড়ী ফেরার সময় রাতে যশোর রেল ষ্টেশনের পাশে ঝুপঝাড়ের মধ্যে পুনরায় ধর্ষণ করে।

রাত অণুমান ১১:০০ ঘটিকার সময় সীমান্ত এক্সপ্রেস যোগে বাড়ী ফেরার পথে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চলন্ত ট্রেনে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করতঃ চলন্ত ট্রেন থেকে থাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় এবং ভিকটিমের পায়েল (নুপুর) ২টি সিগারেটের প্যাকেট ভর্তি করে আসামীর বসতঘরের পাশে আবর্জনার মধ্যে পুতে রাখে।

আসামীর তথ্য: মিন্টু সরদার (৩৯), পিতা- সলেমান সরদার, মাতা- ফিরোজা বেগম, সাং- দাড়িয়াপুর (স্কুলপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারকৃত আলামত হলো ভিকটিমের ১ জোড়া পায়েল। নগদ ২০০০/- টাকা।হোটেল রেজিষ্ট্রার পাতা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews