1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সোনা চোরাচালান মামলায়  দুইজনের ৭ বছর করে কারাদণ্ড 

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোরে সোনা চোরাচালান মামলায় দুইজনের ৭ বছর করে কারাদণ্ড 

যশোর অফিস :

সোনা চোরাচালানের মামলায় ২ চোরকারবারিকে ৭ বছর করে সশ্রম কারাদন্ডও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, গোপালগঞ্জের ঘোষের চর উত্তরপাড়ার জাহাঙ্গীর খানের ছেলে মহসিন খান ও শরিয়তপুরের জাজিরার হাজী ছবদের মাদবর কান্দি এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে ইলিয়াছ আহমেদ। 

গতকাল রোববার স্পেশাল ট্রাইব্যুনাল ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি কালিদাস মন্ডল।

আসামি পক্ষের আইনজীবী আবু মোর্ত্তজা ছোট জানিয়েছেন, আসামিরা ন্যায় বিচারক থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আসামিরা খালাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।  

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ওই দুইজন পাসপোর্টের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তারা। আটক দুইজনের স্বীকারোক্তিতে দেহ তল্লাশি করে মহসিন খানের কাছ থেকে ৫পিস ও ইলিয়াছ আহমেদের কাছ থেকে আরও ৫পিস সোনর বার উদ্ধার করা হয়।

যার ওজন ১ কেজি। এ ঘটনায় বেনাপোল কাস্টামসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী বাদী হয়ে আটক দুই জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় চোরাচালান দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকতা এসআই শরীফ হাবিবুর রহমান।

স্বাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন।

রায়ে সাজাপ্রাপ্ত দুই আসামির কাছ থেকে উদ্ধার হওয়ায় সোনা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews