জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্যকর্মসূচি হয়েছে। রোববার যশোর জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ অন্যরা বক্তৃতা করেন।
এদিকে যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে অনুরূপ কর্মসূচি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে এ
আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী।‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’
প্রতিপাদ্যে গত ২৫ ফেব্রুয়ারি দিবসটি উদযাপনের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এ দিন গণভবনে দেশের ৮ হাজার জনপ্রতিনিধিকে নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদযাপিত হয় দিবসটি। পরে পর্যায়ক্রমে জেলা ও উপজেলাতে দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।

Leave a Reply