1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ফের অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করা হবে। এজন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে অধিদফতরের পক্ষ থেকে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘আমরা গত বছর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদউত্তীর্ণ এবং অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ডেঙ্গু পরিস্থিতিতে ফের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফের অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। একযোগে সারাদেশে এই অভিযান পরিচালিত হবে।

আইসিইউ সেবা নিয়ে প্রতারণা প্রসঙ্গে আহমেদুল কবীর বলেন, ডেঙ্গু আক্রান্ত সব রোগীর জন্য আইসিইউ লাগে না। কিন্তু কিছু ক্লিনিক আছে যাদের আইসিইউয়ে তেমন সুবিধা সুবিধা নেই। তবুও রোগীদের সঙ্গে প্রতারণা করে আইসিইউতে রাখে। এসব বিষয়ে অধিদফতর নজর রাখছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু রোগীদের ঢাকামুখী না হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঢাকার তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটি প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অযথা যেন কাউকে ঢাকামুখী না করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সব এলাকায়ই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সব হেলথ কেয়ার প্রোভাইডারদের সঙ্গে কথা বলেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews