বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বে আজ দেশের সমগ্র জনগণ ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধ জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশা আল্লাহ।
এই সরকারের অধীনে নির্বাচন কখনোই সুস্থ হবে না তাই এখন সময় এসেছে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার সারাদেশে বিএনপি কে ঐক্যবদ্ধ করতে হবে এবং যে রোড মার্কস অনুষ্ঠিত হবে সবাই দলে দলে সেখানে যোগদান করবেন ।
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন বিএনপি’র যৌথ সভা সদরের মনোহপুর বাজারে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তার বক্তৃতা করতে গিয়ে খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
এতে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবুরুল হক সাবু, জেলা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা মহিলা নেত্রী হাসিনা ইউসুফ, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটনের সঞ্চালনে,
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম, ইছালী ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব শওকত হোসেন,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্না হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন , এ সময় ইসালী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply