নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমার্ন্ডা (অব:) এ এম আব্দুল্লাহ এর গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়ে জেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।
নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সুভাস চন্দ্র বোস ও জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক মো: নিজামউদ্দিন খান নিলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ববর্তী দলীয় প্রচার ও প্রচারনার সময় জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমার্ন্ডা (অব:) এ এম আব্দুল্লাহ্ ও দলীয় নেতা কর্মীদের উপর আতর্কিত হামলা ও গাড়ী ভাংচুর করা হয়।
উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ,প্রতিবাদ ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর(বুধবার) বিকালে নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার (অব:) এ এম আব্দুল্লাহ্ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও প্রচারনার জন্য মাইক্রোবাসসহ তিন শতাধিক মোটরসাইলে দলীয় নেতা-কর্মিদের নিয়ে লোহাগড়া উপজেলা থেকে
সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নেরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাড়ি বহরটি পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র-লাঠিশোটা নিয়ে তাদের উপর হামলা করে। এসময় হামলাকারীরা মাইক্রোবাস-মোটরসাইকেল ভাংচুর করে। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ এম আব্দুল্লাহ বলেন, হামলাকারীরা প্রথমে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বলে এখানে মাশরাফি এমপি আছে তুই কেন আসলি তুই এম পি হতে
পারলি আসবি।আমি নির্বাচনী প্রার্থী হওয়ার পর থেকেই বর্তমান সাংসদের ফেসবুক সমর্থক গোষ্ঠী আমাকে নানা রকম ভয়-ভীতি,কটূক্তি ও মিথ্যা প্রচারনা চালিয়েছে বর্তমান সাংসদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হতে পারবে না এটাই তাদের মূল
বক্তব্য।সেই মানসিকতার সাথে এই ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে।এ কারনে আমাকে হত্যা চেষ্টার নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন তিনি।


Leave a Reply