1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি লিজ নিয়ে মাটি বিক্রির অভিযোগ এনে সংবাদ সম্মেল করেছেন পেপার ট্রির ম্যানেজিং ডাইরেক্টর

  • বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

যশোরে জমি লিজ নিয়ে মাটি বিক্রির অভিযোগ এনে সংবাদ সম্মেল করেছেন পেপার ট্রির ম্যানেজিং ডাইরেক্টর

যশোর অফিস :

কৃষি ও মাছ চাষের জন্য জমি লিজ নিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে ফেলেছেন লিজ গ্রহীতারা। এর মধ্যে লীজ গ্রহিতা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ প্রায় কোটি টাকার মাটি বিক্রি করেছেন।

জমি থেকে মাটি কাটতে নিষেদ করায় নানা ভাবে হুমকি দিচ্ছেন তারা। বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমির মালিক পেপার ট্রি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর শুভাশিস সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভাশিস সাহা জানিয়েছেন, পেপার ট্রি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২০১৭ সালে যশোর সদরের হাটবিলা নরেন্দ্রপুরে ২৪ বিঘা জমি ক্রয় করে।

এরপর জমিতে মাটি ভরাট ও কংক্রিটের রাস্তা তৈরী করে একটি প্রকল্প হাতে নিয়ে। পরবর্তীতে কোম্পানি প্রকল্পটি বাতিল করে দেয়। স্থানীরা কোম্পানির প্রতিনিধির কাছ থেকে অনুমতি নিয়ে চাষাবাদ করছিলেন।

এরপর এ জমি পতিত জমিতে পরিনত হওয়ায় কোম্পানির সিদ্ধান্তে ২০২২ সালে কাটাতারের বেড়া নির্মান, অফিস ঘর ও সুদৃশ্য একটি গেট নির্মাণ করা হয়। রাখা হয় প্রহরী। 

তিনি বলেন, যশোর সদর উপর জেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিতে কৃষি ও মাছ চাষের জন্য লিজ নিতে আগ্রহ প্রকাশ করেন।

এরপর আনোয়ার হোসেন বিপুল ও রাজু আহম্মেদকে বার্ষিক ভাড়া চুক্তিতে ২০ বছরের জন্য লিজ দেয় কোম্পানি। এরপর লিজ গ্রহিতা দুই জন গত কয়েক মাসে রাতের আধারে ১৫ হাজার গাড়ি মাটি কেটে বিক্রি করে দিয়েছেন।

যার দাম প্রায় কোটি টাকা। বিষটি জানার পর জমি থেকে মাটি কাটতে নিষেধ করা হয় তাদের। কিন্তু তারা কোন কথা কানে নেননা। উল্টো নানা ভাবে হুমকি দিচ্ছেন লিজ গ্রহীতারা।

অবশেষে জমির শ্রেনি ঠিক রাখতে প্রশাসনের সহযোগীতা চাওয়া হয়। প্রশাসন এ ব্যাপারে কোন সহযোগীতা করেনি। তাই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদেশি কোম্পানির এ জমি রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews