1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দলিলে দাগ নম্বর জালিয়াতির অভিযোগে জেলা সাব রেজিস্টারসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে দলিলে দাগ নম্বর জালিয়াতির অভিযোগে জেলা সাব রেজিস্টারসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

দলিলে দাগ নম্বর জালিয়াতির অভিযোগে জেলা সাবরেজিস্টারসহ ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার মণিরামপুরের কামালপুর গ্রামের মৃত ইউনুচ আলীর মোল্যার স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

আসামিরা হলো, যশোর জেলা সাবরেজিস্টার, নকল কারক ও পাঠক চাঁদ সুলতানা, তুলনা কারক মজিবুল, মণিরামপুরের কামালপুর গ্রামের আব্দুর রশিদ ও তার ছেলে শাহিন হোসেন এবং বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিতুল্যা গাজীর ছেলে সদর আলী গাজী।

মামলার অভিযোগে জানা গেছে, কামালপুর গ্রামের আকবর আলী ১৯৯৫ সালে ২৯ শতক জমির মধ্যে দক্ষিন পাশের ২০ শতক জমি তার ছেলে ইউনুচ আলী মোল্যার নামে রেজিস্ট্রি করে করে দেন। ইউনচু আলী এ জমির নামপত্তন করে ৪২৩ খতিয়ানের ৯৭২ দাগের জমি ভোগদখল করেন।

এরপর ইউনুচ আলী তার স্ত্রী মোমেনা খাতুনের নামে এ জমি রেজিস্ট্রি করে দেন। মোমেনা খাতুন নামপত্তন করে কর-খাজনা পরিশোধ দিয়ে নিজে ভোগ দখল করছেন।

এরমধ্যে আসামি আব্দুর রশিদ, শাহিন হোসেন ও সদর আলী সাবরেজিস্ট্রি অফিসের ওই ৩ জনের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা দিয়ে জালিয়াতির মাধ্যমে রেজিস্টারে ৯৭২ দাগের স্থলে ৪৭২ দাগের ২০ জমি লিখে নেয়।

এরপর আব্দুর রশিদসহ অন্যরা এ জমির দলিলের নকল তুলে সহকারী কমিশনার (ভুমি) অফিসে জমা দিয়ে মোমেনা খাতুনের নামের নামপত্তন বাতিল চেয়ে অভিযোগে দেয়।

সহকারী কমিশনারের অফিস থেকে নোটিশ পেয়ে গত ১৬ আগস্ট অফিসে যেয়ে জমির দলিল দেখে জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি খোঁজখবর নিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews