যশোরের শহরের পাইপপট্টি এলাকায় এক বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, সোনা লুট করে নিয়ে যায়। বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।
ওই এলাকার বাসিন্দা আরিফ জিহাদ বলেন, তার বাড়ির পাশেই ছোট ফুফু সুফুর বাড়ির। তার ফুপা বাড়িতে ছিলেন না। একরুমে ফুফুতো বোন ও ফুফু ঘুমিয়ে ছিলেন। এ সময় অন্যরুমের শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে
যায়। পরে উঠে দেখেন বেসিনের সামনে থাকা একটি জানালার দিয়ে চোরেরা পালিয়ে যায়। এর আগে চোরেরা বাড়ির আলমারি, ওয়ারড্রবসহ বিভিন্ন আসবাব পত্রের তালা ভেঙে চোরেরা টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে।

Leave a Reply