1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সদরের কচুয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

যশোর সদরের কচুয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সূর্য অস্তমিত হওয়ার সময় এসেছে। ভোরের নতুন আলো ফুটবে। এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণ তার সকল অধিকার ফিরে পাবে ।গতকাল মঙ্গলবার সদর উপজেলা কচুয়া ইউনিয়ন বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়নের মুনসেফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন,বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের জন্য রাজনীতি করে। সেই জনগণের দাবি আদায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। সেই আন্দোলন দাবিয়ে রাখার জন্য দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ভিত্তিহীন মামলার ফরমায়েশি রায়ে সাজা প্রদান করে।

দলের লাখ লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা আজ গোটা দেশটাকে কারাগারে রূপান্তির করছে। তারপরও বিএনপির নেতৃত্বে জনতার আন্দোলন থেমে নেই। দেশ ও মানুষ বাঁচানোর এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অচিরেই এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য গোলাম রেজা দুলু। কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,

সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,বিএনপি নেতা কামাল হোসেন,সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews