যশোরের বাঘারপাড়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক । মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান।
প্রধান অতিথি বলেন, বিদ্যুতের লোডশেডিং এড়াতে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে আবাসিক গ্রাহকের জন্য ছাদে অথবা বসত বাড়ির আঙ্গিনায় এক হাজার বর্গফুট জায়গা থাকলে ১ কিলো পিক ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার সংযোগ স্থাপন করতে হবে।
শিল্প ও বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে লোডের ১৫% কিলো ওয়ার্ড সোলার সংযোগ স্থাপন করতে হবে। লোডশেডিং এড়াতে রাত ১১ টার পরে কৃষকদের বৈদ্যুতিক সেচযন্ত্র পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
এসময় গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। আরো উপস্থিত ছিলেন (এ জি এম) ইমাম হাসান ,
(ওয়ারিং ইন্সপেক্টর) ফখরুল ইসলাম ইলেকট্রিশিয়ান ফয়সাল আহম্মেদসহ স্থানীয় গ্রাহকগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাক মুন্সি।

Leave a Reply