সোমবার ১১ সেপ্টেম্বর ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই শফিউল ইসলাম দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ৫:৫৫ মিনিটে যশোর জেলার কোতয়ালী থানাধীন চুরামনকাঠি জনৈকা রিজিয়া খাতুনের বসতবাড়ীর আঙ্গিনা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আঃ গফফার সরদা (৫২),
পিতা- ওয়াজেদ আলী সরদার, সাং- বিজয়নগর, (২) শাহআলম (৫২), পিতামৃত- আঃ লতিফ, সাং- ছাতিয়ানতলা, (৩) অমৃত হাসান (৬৭), পিতামৃত- আঃ কালাম আজাদ, সাং- চুড়িপট্টি, (৪) আজহার গাজী (৬৪), পিতামৃত- রজব আলী,
সাং- চুড়ামনকাঠি, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোরদের ৪২ বোতল এ্যালকো (৯৯% এ্যালকোহল) মাদকদ্রব্যসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৮,৪০০/= টাকা।এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply