যশোরের কেশবপুরে সাবেক শিক্ষা মন্ত্রী এ এস এইস কে সাদেক সাহেবের ১৬ তম মৃত্যু বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ডাকবাংলো হলরুমে ৩নং ওয়ার্ড কাউন্সিল কবির হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা টিপু হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সন্মানিত সদস্য খন্দকার আব্দুল আজিজ, যুবলীগ নেতা তানজিম ইসলাম,
ছাত্রলীগ নেতা শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা,৬নং সদর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানসহ নেতাকর্মীর বিভিন্ন অংগ সংগঠন। দোয়া পরিচালনা করেন হাফেজ জাকারিয়া হোসাইন।
উক্ত দোয়া ও আলোচনা সভা শেষে শোক র্যালি ও সাবেক শিক্ষা মন্ত্রী এ এস এইস কে সাদেক সাহেবের পুষ্পস্তবকে শ্রদ্ধাঞ্জলি ফুলের শুভেচ্ছা নিবেদন করা হয়।


Leave a Reply