1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মারপিটের ঘটনায় তিন মাস পর থানায় মামলা

  • রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

যশোরে মারপিটের ঘটনায় তিন মাস পর থানায় মামলা

যশোর অফিস :

 যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের জমি মাপা নিয়ে গোলযোগের সূত্রে একই পরিবারের তিনজনকে মারপিটে জখমের ঘটনার তিনমাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মনিরুজ্জামান ডাবলুর স্ত্রী সাবিনা বেগম ৭জনের নাম উল্লেখ করে এজাহার দিলে পুলিশ শনিবার তা রেকর্ড করে।

আসামিরা হলো, ওই গ্রামের মৃত ইকবালের ছেলে রাসেল (২৮), রাসেলের মা আফরোজা বেগম (৪৬), শাহ আলম (৪২), তার স্ত্রী রুমা খাতুন (৪০) ও তার ছেলে শাহজালাল (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে রহিজুল ইসলাম (৫০) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গেরপোতা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মাছুমা খাতুন (৩৬)।

এজাহারে সাবিনা উল্লেখ করেছেন, জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২ জুন জমি মাপামাপির কাজ চলছিলে। সে সময় আসামিরা অহেতুক তর্ক জুড়ে দেয়।

পরে তারা তার ছেলে লিমন ওরফে লিখনকে লক্ষ্য করে একটি শাবল দিয়ে মাথায় আঘাত করতে যায়। লিখন মাথা সরিয়ে নিলে তার কাঁধে লাগে। মাটি পড়ে গেলে আসামিরা তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার স্বামী ডাবলু ও তিনি ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে।

সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয় এবং আরো দেখে নেয়ার হুমকি দেয়। পরে ভ্যানযোগে আহতদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে মামলা করেন।

এর আগেও ২৯ মে তার আত্মীয় শহিদুল ইসলাম ও তার ছেলে সাব্বিরকে মারপিটে জখম করে। একেরপর এক হুমকি দেয়ার ঘটনায় তারা ভীত সন্ত্রস্থ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews