যশোর জেলা মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বিশ্বের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া ।
শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে গণতন্ত্র এবং জনগণের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন,সেটি বিশ্ব বাসীর কাছে ইতিহাস হয়ে থাকবে। যিনি ৭৮ বছর বয়সেও ফ্যাসিস্ট সরকারের সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করেও জনগণের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করছেন।
আজ তিনি গুরুতর অসুস্থ হলেও ফ্যাসিস্ট সরকার তার প্রয়োজনী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রেখেছে। ফ্যাসিস্ট সরকার জানে বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সুতোয় গাঁথা।
যে কারণে ফ্যাসিস্ট নিজের পতন ঠেকাতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে ফরমায়েশি রায়ে বন্দি করে রাখার পর তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
গতকাল দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু।
জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আজ যখন মহিলা দল তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে,তখন দেশের মহিলা কি অবস্থার মধ্য দিয়ে দিনাপাতি করছে সেটি প্রতিদিনের হালচাল বলে দেয়। আজ তারা ঘরে বাইরে সবখানে নির্যাতিত নিপীড়িত। ঘর থেকে কোন যুবতি নারী বের হলে নিরাপদে ঘরে ফিরতে পারে না।
একদিকে তারা কর্মস্থলে সীমানহীন বৈষম্যের শিকার। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েরা নিরাপদ নয়। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দাপটে আজ তারা শিক্ষা প্রতিষ্ঠানে অসহায়।
শিক্ষা প্রতিষ্ঠানের হল গুলোতেও তাদের ডেকে নিয়ে নির্যাতন করা হয়। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া মহিলাদের সর্বমহলে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তাদের নিশ্চিত ও নিরাপদ কর্ম সংস্থানের ব্যবস্থা করেছিলেন। তাদের জন্য খাদ্য বিনিময়ের শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন।
তিনি বলেন আজ থেকে ১৫ বছর পুর্বে বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেদিন বেগম খালেদা জিয়া কি বলতে চেয়েছিলেন,সেটি অনেকে বুঝতে না পারলেও আজ সকলেই বুঝেছেন।
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার,আইনের শাসন,মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে এক দফার আন্দোলন চলছে। গণঅত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করে জনতার সরকার প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ।
সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেতী সেলিনা পারভিন শেলী পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা নাহিদা আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভিন আনু,নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না,সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্ব জেলা বিএনপি কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালীটি নোভা হাসপাতালের সামনে দিয়ে,ভোলা ট্যাংক রোড,রেল রোড,সোনালী ব্যাংকের সামনে হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির য্গ্মু-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য গোলাম রেজা দুলু,মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।


Leave a Reply