যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী গোচর ফুটবল মাঠে থ্রি স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট” ২০২৩ এর শুভ উদ্বোধন ৯ সেপ্টেম্বর শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া থানার ইনচার্জ সাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহণ করেন মাগুরা ফুটবল একাদশ বনাম খুলনার ফুলতলার রূপক ফুটবল একাদশ।
খেলার রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান হাফিজ, সহকারি হিসেবে ছিলেন শেখ সাইফুল ইসলাম ও সুমন বিশ্বাস। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন শাহাজামাল হোসেন বাদশা তার সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন তুষার দাস।
টুর্নামেন্টে প্রথমার্ধে ১ গোল করে ফুলতলার রূপক ফুটবল একাদশ। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে ফুলতলা ফুটবল একাদশ। মাগুরা ফুটবল একাদশ গোল পরিশোধ করে তারা ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে খেলায় সমতায় উভয় দল।
শ্বাসরুদ্ধকর খেলা দেখতে মাঠের কানায় কানায় ভরা ছিলো উৎসুক জনতা। নির্ধারিত সময়ে খেলা অমিমাংশিত থাকয় টাইব্রেকারে গড়ায় উভয় দল ৬টি করে শট নেয় ৫-৪ গোলে মাগুরা ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করে ফুলতলা রূপক ফুটবল একাদশ।
আয়োজনে ছিলো থ্রি স্টার স্পোর্টিং ক্লাব এগারোখান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮৮ যশোর-৪ আসনে মাননীয় সংসদ সদস্য বাবু রনজিৎ কুমার রায়।

Leave a Reply