বাঘারপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচনে উপজেলার ৩৬ নং দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমানকে নির্বাচক প্যানেল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচন করেছেন ।
ইতিপূর্বে তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য মাষ্টার মোঃ মফিজুর রহমান বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার, গণিত বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার, শারীরিক শিক্ষা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার এবং আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ শিক্ষক ।
এছাড়াও কো – কারিকুলাম অ্যাক্টিভিটিস বিশেষ করে ক্রীড়াঙ্গন এবং কাবিং কার্যক্রমে তার রয়েছে বিশেষ ভূমিকা । তার ইউনিট- দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচ জন শিক্ষার্থী শাপলা কাব এ্যায়ার্ড অর্জন করেছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় দক্ষ ভূমিকা রেখে চলেছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবল রেফারি।
স্কাউট সম্পাদক আবুল কালাম আজাদসহ দক্ষবিচারক প্যানেল মাষ্টার মোঃ মফিজুর রহমানের সার্বিক কার্যক্রম যাচাই বাছাই শেষে উপজেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক হিসাবে তাকে নির্বাচিত করেন।

Leave a Reply