যশোরে বোমা হানিফ ওরফে হানিফ পাটুয়ারিকে ফেনসিডিল ও ইয়াবাসহ পাকড়াও করেছে পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) গভীর রাতে এএসআই মিরাজ খান শহরের শংকরপুর থেকে তাকে আটক করেন।
হানিফ শংকরপুর চোপদারপাড়ার আমির হোসেন পাটুয়ারির ছেলে।

এএসআই মিরাজ খান স্বাধীন আলোকে জানান, যশোর শহরের বহুল আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বোমা হানিফ। তার বিরুদ্ধে থানায় আগেই শুধু মাদকেরই চারটি মামলা রয়েছে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।স্বাধীন আলো
![]()
Leave a Reply