যশোরে দিনে দুপুরে বিমান বাহিনীর কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে জড়িতদের সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে এবং তাদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু হয়েছে।
যশোর শহরের পুলিশ সুপারের বাসভবনের অদূরে আয়েশা সরদার বাইলেনে বিমান বাহিনীর ১১ কর্মকর্তার একটি আবাসিক বাসভবন রয়েছে। ওই ভবনের পঞ্চম তলায় বসবাস করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান ও তার পরিবার।
বৃহস্পতিবার সকালে আসাদুজ্জামান ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা খাতুন অফিসে এবং তাদের ছেলে সজিব বিশ্ববিদ্যালয় চলে যান। এরপর দুপুর ১টার দিকে ভবনের অন্য সদস্যরা নামাজ আদায় করতে বের বের হলে মেইনগেট খুলে রেখে যান। এরপর একজন ভিক্ষুক এসে গেটের সামনে অবস্থান নেয়।
তার কিছুক্ষণ পর দুই যুবক ওই বাড়িতে প্রবেশ করে। এরপর তারা পঞ্চম তলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামানের ফ্ল্যাটের মূল দরজার হ্যাজবোল্ট ভেঙে ঘরে প্রবেশ করে।
অজ্ঞাত ওই দুই চোর ঘরের দুটি আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। তারা চলে যাবার সময় সিড়িতে আসাদুজ্জামানের স্ত্রী জাহানারা খাতুনের সাথে মুখোমুখি হয়।
কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই সটকে পরে ওই দুই চোর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জড়িতদের সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে এবং তাদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু হয়েছে।


Leave a Reply