যশোরের রুপদিয়ায় বাড়ির সামনে থেকে একটি পিকআপ (যশোর-ন-১১-১৩২৯) চুরি হয়েছে। এই ঘটনার ৯দিন পর পিকআপ মালিক রুপদিয়া বাজার আল হেলাল কমপ্লেক্সের বিপরীতে মির্জা মোহাম্মদ ফরহাদ হোসেন (৬০) কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, তিনি ভারতীয় কোম্পানির ওই পিকআপটি ১৪ লাখ টাকায় কেনেন এবং তা পরিচালনা করে কচুয়া গ্রামের ইনতাজ মোল্লার ছেলে শরিফুল ইসলাম (২১)।
গত ২৯ আগস্ট রাত ৯টার দিকে চালক পিকআপটি তার বাড়ির সামনে রেখে লক করে তাকে অবহিত করে চলে যায়। রাত ১২টার দিকে তার স্ত্রী নুরুন্নাহার বেগম গাড়ির শব্দ শুনে টের পেয়ে বাইরে এসে দেখেন গাড়িটি কে বা কারা নিযে যাচ্ছে।
সাথে সাথে তার ছেলে মির্জা মোহাম্মদ নুরুন্নবী (৩৫) বাইরে এসে দেখেন গাড়িটি নেই। পরে জিপিআরএস ট্রাক করে দেখেন পিকআপটি ঝুমঝুমপুর বীজ গোডাউন এলাকায় আছে।
তিনি সাথে সাথে ৯৯৯ নম্বরে কল করেন এবং নড়াইল হাইওয়ে থানা পুলিশ জানতে পারে। কিন্তু গাড়িটির কোন সন্ধান করতে পারেননি। তার ধারনা অজ্ঞাত চোর বা চোরচক্র পিকআপটি জিপিআরএস ট্রাকার ভেঙ্গে তা নিয়ে যায়। কোন সন্ধান করতে না পেরে তিনি থানায় মামলা করেন।


Leave a Reply