অভনগর নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব হত্যা মামলায় নয়নকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদণ্ডের
আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ম আদালতের বিচারক সুরাইয়া সাহাব এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নয়ন যশোর সাদরের জগন্নাপুর গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের নওয়াড়া বাংলাদেশ বেতারের সামনের তিলতলা ভবনের বসবাস করতেন আসলাম হাবিব ও তার ভাই রবিউল ইসলাম।
২০১১ সালের ১৫ জুলাই রাতে খাওয়া দাওয়া করে স্বপরিবারের ঘুমিয়ে পড়েন আসলাম হাবিব। গভীর রাতে পূর্ব পরিচিত নয়নের ডাকে ঘুম ভাঙ্গে আসলাম হাবিবের। নয়ন রাতে তার বাসায় থাকতে চান।
বাড়তি রুম না থাকায় নয়ন ও আসলাম হাবিব রান্না ঘরে ঘুমান। এরম্যেধে নয়ন ঘুম থেকে উঠে পানি ও ভাত খেতে চান আসলামের স্ত্রীর কাছে। ভাত না থাকায় পানি খেয়ে রান্না ঘরে ঘুমাতে চলে যান নয়ন।
ভোরে ঘুম থেকে উঠে আসলামের স্ত্রী দেখেন মশারি খোলা নয়ন রুমে নেই। মেঝেতে রক্ত, আসলাম হাবিবের গলা কাটা। মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত আসলাম হাবিবের ভাই শামসুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নয়নের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-,
৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নয়ন কারাগারে আটক আছে।


Leave a Reply