লিবিয়ায় চাকরি দেয়ার নাম করে পাচারের পর আটকে রেখে যুবককে মারপিট এবং মুক্তিপণ দাবির ঘটনায় কোতয়ালি থানায় দায়েরকরা মামলায় পিতাপুত্রকে আটক করেছে পুলিশ। তারা হলো, সদর উপজেলার চুড়ামনকাটি আব্দুলপুর গ্রামের ইব্রাহিম হোসেন (৬০), তার ছেলে ইকবাল হোসেন। এছাড়া এ মামলায় আরেক ছেলে বিপ্লব হোসেনসহ তিনজনকে আসামি করা হয়েছে।
ওই গ্রামের শওকত আলী এজাহারে উল্লেখ করেছেন, আসামি বিপ্লব হোসেন ১০ বছর ধরে লিবিয়ায় থাকেন। আসামিরা তার ছেলে সুমন হোসেনকে (২১) লিবিয়ায় পাঠানোর কথা বললে তিনি রাজি হন। ২০২২ সালের ৮ ডিসেম্বর বিকেলে তার বাড়িতে বসে আসামি ইব্রাহিম ও ইকবালের সাথে কথা হয় এবং মৌখিক চুক্তি হয়। সুমনকে পাঠানোর জন্য সাড়ে চার লাখ টাকা লাগবে।
তিনি রাজি হন এবং প্রাথমিক ভাবে ৬০ হাজার টাকা দেন। আসামি বিপ্লব তার ছেলে সুমনকে পাসপোর্ট করে দেয়। ১৮ ডিসেম্বর সুমনকে ঢাকায় নেয়া হয় এবং ওই দিনই তাকে লিবিয়ায় পাঠানো হয়। পরে চুক্তি মোতাবেক আসামিদ্বয়কে বাকি তিন লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়। ২৮ ডিসেম্বর লিবিয়ার একটি বাড়িতে তার ছেলেকে আটকে রেখে আরো টাকা চাই এবং মারপিট করে।
পরে ছেলেকে বাঁচাতে বাধ্য হয়ে আসামিদের কথামতো ৪ জানুয়ারি ইসলামী ব্যাংক ফেনী শাখায় হাজার ছয়লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা, ৮ জানুয়ারি অগ্রণী ব্যাংকে মাধবপুর কুমিল্লা শাখায় ২ লাখ ৯৯ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে অরো ৪০ হাজার মোট ১৪ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টাকা দেয়া হয়। আসামিদ্বয়ের উপস্থিতিতে ওই টাকা দেয়া হয়। তিনি টাকা দেয়ার সকল প্রমানপত্র হাতে রাখেন।
পরবর্তীতে তার ছেলে সুমন আসামি বিপ্লব হোসেনের কবল থেকে পালিয়ে লিবিয়ার বাংলাদেশি অ্যাম্বাসিতে উঠে এবং তাদের সহযোগিতায় দেশে ফেরৎ আসে। পরবর্তীতে টাকা না দেয়ায় তিনি থানায় মামলা করেন।কোতয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, মামলা হওয়ার পর আসামি ইব্রাহিম ও বিপ্লবকে বুধবার দুপুরে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের আদালতের মধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply