1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শিক্ষার্থীদের গাছের চারা দিলেন সায়েদ আলী,ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে

  • মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় শিক্ষার্থীদের গাছের চারা দিলেন সায়েদ আলী,ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিটির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন সমাজসেবক মো. সায়েদ আলী।

মাদরাসার হলরুমে মো. সামছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান। বিশেষ অতিথি এম আর মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন, ‘সাদা মনের মানুষ খ্যাত’ সায়েদ আলী। বক্তব্য রাখেন মাদরাসার সুপার আব্দুল জব্বার আজাদী,পরিচালনা কমিটির সদস্য নুরুন্নবী সামদানী, শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষানুরাগী হিসেবে হাবিবুর রহমানকে, কৃষি সাংবাদিকতার জন্য এম আর মাসুদকে ও বৃক্ষরোপণে অবদান রাখার জন্য সালমা খাতুন মনি এবং মো. আনোয়ার নাহিদ সিদ্দিকীকে সম্মাননা প্রদান করা হয়।

সায়েদ আলী পেশায় একজন কৃষক। তিনি কুলিয়া গ্রামের মৃত মাহমুদ আলী মোড়লের ছেলে। সায়েদ আলী ১৯৯৫ সালে নিজ গ্রামের দাখিল মাদরাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়ার মাধ্যমে শুরু করেন বিভিন্ন সামাজিক ও পরোপকার কাজ।

এরপর থেকে তিনি গ্রামের রাস্তাঘাট নির্মাণ, অসুস্থকে সেবাদান, দারিদ্র্য পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান, সেলাই মেশিন প্রদান ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,

গুণীজন সম্মাননা প্রদান, বজ্রপাত রোধে গ্রামের রাস্তার দুই পাশে তালের আটি (বীজ) রোপন, পাখির অভয়াশ্রমের জন্য গাছে ঠিলা (মাটির ছোট কলস) টাঙ্গানো ও পুকুর বানিয়ে সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা এবং পাখিদের খাবার দেবার মতো বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছেন।এরই ধারাবাহিকতায় এবর্ষা মৌসুমে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews