1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ খতিয়ে দেখছে যশোর বেনাপোলে দু’দিনে ৪১ ককটেল উদ্ধার 

  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

পুলিশ খতিয়ে দেখছেয যশোর বেনাপোলে দু’দিনে ৪১ ককটেল উদ্ধার 

যশোর অফিস :

যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি মাদ্রাসার পিছনের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে যুক্ত কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানান।এনিয়ে দু’দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪১টি ককটেল উদ্ধার হল।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বন্দর সংলগ্ন বাগে জান্নাত কাওমী মাদ্রাসার পিছনে একটি বাগানে চারটি ব্যাগে ককটেলগুলো পাওয়া যায় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।

ওসি কামাল হোসেন ভূইয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি আম বাগানের ভিতরে বিপুল পরিমান ককটেল মজুত রাখা রয়েছে।

সেখানে অভিযান চালিয়ে চারটি বাজার করা ব্যাগের ভিতরে ২৩টি ককটেল পাওয়া যায়।

অপরদিকে শনিবার বিকেলে বন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরের ভেতর দু’টি বালতির মধ্যে ১৮টি ককটেল গুলো পাওয়া যায় বলে জানান র‌্যাব যশোর-৬ কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, উদ্ধারকৃত ককটেল থানায় জমা রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা হবে এবং কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews