1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ভৈরব নদের অজ্ঞাত যুবকের লাশটি একজন হকারের

  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

যশোরের ভৈরব নদের অজ্ঞাত যুবকের লাশটি একজন হকারের

নিজস্ব প্রতিবেদক :

যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। বড় বাজার কালী বাড়ীর পেছনের নদী থেকে রোববার বেলা এগারটার সময় স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়,পুলিশ এসে লাশ উদ্ধার করেছেন। পরে জানাযায় বারান্দি মোল্লাপাড়ার শুকুর আলীর মৃতদেহ এটি।

পুলিশের উপস্থিতিতে তার বাবা নদে নেমে ছেলের ভাসমান লাশ উদ্ধার করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়েছে। শুকুর আলী পেশায় হকার ছিলেন। পাশাপাশি তিনি ভ্যানে করে শহরে বিভিন্ন ক্ষুদ্র পণ্য বিক্রি করেন। তার বিরুদ্ধে দুটি মামলাও রয়েছে।

শুকুরের বাবা সিদ্দিক শেখ জানান, গত শুক্রবার বাড়ি থেকে শুকুর বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। হঠাৎ রোববার সকালে ভৈরব নদে মৃতদেহ ভাসার খবর শুনে তিনি ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই নদী থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিলো। সে সময় আশপাশের লোকজন নদীর দিকে যেয়ে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে পুলিশকে জানানো হয়। এসময় উৎসুক জনতা ভিড় করে ভৈরবপাড়ে।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা প্রথমে অজ্ঞাত মরদেহটি শনাক্তের চেষ্টা করতে থাকেন। এরই মাঝে শুকুরের বাবা সিদ্দিক এসে তার ছেলের মৃতদেহ শনাক্ত করেন।তিনি নিজে নদীতে নেমে লাশ উঠিয়ে আনেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ভৈরব নদে ফেলে দেয়া হতে পারে। বিষয়টি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে, ময়না তদন্ত রিপোর্টের পর মৃত্যু রহস্য জানা যাবে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews