1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলে মাদক ও জুয়া খেলার আখড়া

  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলে মাদক ও জুয়া খেলার আখড়া

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🟥 নেশা এবং পেশা জীবন জীবিকায় জুয়া
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🟥 নেতার বাহুবলে নতুন নতুন মুখ
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🟥 অন্ধ ভূমিকায় প্রশাসন
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🟥 তিন উপজেলা চার ইউনিয়নের সিমান্ত
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

 নিজস্ব প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণাঞ্চলে বসুন্দিয়ার পাশে আবারও মাদক ও জুয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে প্রশাসনের তোয়াক্কা নেই। নষ্ট হচ্ছে উঠতি বয়সের তরুন তরুনী শিক্ষার্থীরা উদ্বিগ্নে অবিভাবক মহল। যশোর সদর, বাঘারপাড়া ও নড়াইল সদর তিন উপজেলা, বসুন্দিয়া, বাসুয়াড়ী, জামদিয়া ও সেখহাটী চার ইউনিয়নের কেন্দ্র বিন্দু, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই বিভিন্ন কলাকৌশলের গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ নেশা জাতীয় দ্রব্য সিন্ডিকেটের মাধ্যমে গন্তব্যে পৌঁছে যাচ্ছে অনায়াসে। সেই সাথে জুয়াড়িদের আনাগোনা লক্ষনীয়। গ্রামের পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে দোকান হওয়ার ফলে তাস ও কেরাম বোর্ডের আসর চলছে রমরমা।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব আসর গুলো। বাজারের চেয়ে গ্রামের সাধারন খেটে খাওয়া নিরীহ মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছেনা হৈ-হুল্লোড় করার জন্য এমন অভিযোগ অনেকের। স্থানীয়রা বলেন, জুয়া মাদকের অভিযোগ করলে প্রশাসন ব্যাপক তোড়জোড় দেখালেও দুদিন পর তাদের সাথে আঁতাত রেখে চা নাস্তায় মগ্ন হয়ে মাসহারা চুক্তি করে চলে যায়। আবার হাতে গোনা দুএকজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিলেও সপ্তাহের ভিতর জামিনে ছাড়া পেয়ে এসেই শুরু করে পূর্বের ব্যবসা।

প্রতিবছর প্রশাসনের “ওপেন হাউজ ডে” বা যেকোন প্রশাসনিক অনুষ্ঠানে উর্ধতন কর্মকর্তাগন হুংকার করে জনগনের সামনে কড়া ভাষন শুনিয়ে যান। আর স্থানীয় প্রশাসনের কর্মরত কর্তাদের কাঁধে বোঝা তোলার নামে মাত্র দায়িত্ব চাপিয়ে “মাদক, জুয়া” কারবারিদের সাথে আপস নেই, নির্মূল করে জিরোতে দেখতে চান। কিন্ত ওই ভাষনই ভাষন রয়ে যায়। যারফলে কারবারিরা নির্ভয়ে মাদক দ্রব্যের ছড়াছড়িতে লিপ্ত। এতে নষ্ট হয়ে যাচ্ছে উঠতি বয়সের তরুন, যুবক, স্কুল কলেজ মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা। নেশার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে নানাবিধ অসামাজিক কার্যকলাপে। সেই সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডে।

একাধিক সূত্রে প্রকাশ আলাদীপুর মায়া ফকিরের বাড়ির সামনে, শ্মশানের ভৈরব নদীর পাড়ে, বারভাগ মিনাবাজার, মোল্যার ভিটা, বাররা স্কুলের পাশে, নিত্যানন্দপুর মেগা ফিডের সামনে ব্রীজ সংলগ্ন, ঘোড়ানাছ, দোগাছির মোড়, বাকড়ী, তেঘরী রেললাইনের পাশে, ভিটাবল্যা জামদিয়া রেল স্টেশনের আশপাশে, শান্তির বাজার, ধলগার রাস্তা মোড় সহ আরো অনেক জায়গায় সিন্ডিকেট এজেন্টের মাধ্যমে মাদক দ্রব্য বেচাকেনা চলছে। আবার উঠতি বয়সের কিশোররা আঠা জাতীয় দ্রব্যের দিকে ঝুকে পড়ছে। কিশোর গ্যাং প্রকাশ্যে দলবেঁধে গাজা ইয়াবা সেবনে জড়িয়ে পড়ছে। মাদক সিন্ডকেটের চালান গুলো বেনাপোল থেকে ট্রেন, বাস, ট্রাক, মটরবাইক যোগে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে চক্রের সদস্যরা।

স্থানীয়রা আরো বলেন, এই এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিবদ্ধ হওয়ার পর নির্দিষ্ট গন্তব্যে ভ্যান যোগে পৌঁছে দেওয়া হচ্ছে গাঁজা (সবজি/পাতা/শুটকি)। তাছাড়া ফেনসিডিল (পানি/ডাল), ইয়াবা (গুটি/বড়ি) সাংকেতিক নামে বেচা-কেনা করছে একটি চক্র। ঝোপে ঝাড়ে বাগানে লুকিয়ে রেখে মোবাইলে যোগাযোগের মাধ্যমে ক্রেতার কাছে পৌছিয়ে দেয়। একাধিক সূত্রে প্রকাশ জুয়ার আখড়া আলাদীপুর গ্রামের কয়েকটি স্পটে রাতে দিনে লক্ষ লক্ষ টাকার আসর বসিয়ে চলেছে কিছু নেতার বাহুবলে। পেশা হিসেবেও বেছে নিয়েছে তাস নামের জুয়া খেলা।

জীবন জীবিকার একমাত্র উপার্জন জুয়ার উপর ভরসা। এরা নির্জন বেশকিছু স্থানে মানবের চক্ষু ফাঁকি দিয়ে আসর জমিয়ে থাকে। তার মধ্যে আলাদীপুর গ্রামের কয়েকটি পুকুর পাড় প্রধান নিরাপদ হিসেবে বেছে নিয়েছে। দুর থেকেই চারিদিক লক্ষ করা যায় প্রশাসন বা অন্য কোন মানুষ আসছে কিনা। মানার পুকুর পাড়, কানা পুকুর পাড়, মোল্যার ভিটা, দাসপাড়ার নদীর চরে, মিনা বাজারের আশপাশে। আর এখানে বিভিন্ন উপজেলার জুয়াড়িরা তাস নামের জুয়ায় মত্ত হয়ে পড়ে। সর্ব শন্ত হওয়ার পর চোখ মুছতে মুছতে বাড়িতে পরিবার পরিজনদের মাঝে আশান্তি সৃষ্টি করে বলে প্রত্যাক্ষদর্শীদের অভিমত। এদের বিরুদ্ধে কিছু বল্লে হুমকি ধামকি হামলা মামলার ভয় দেখিয়ে পার পেয়ে যায়।

সেই সাথে প্রশাসনের কর্মকর্তারা চুক্তিবদ্ধ হয়ে তাদের সঙ্গে আত্মীয়তার মতো বন্ধু সম্পৃক্ততা রেখে চলেন। অন্যদিকে ভুক্তভোগী মহলের অভিমত প্রশাসন জনগণের বন্ধু ভাব নষ্ট করে জুয়াখোর, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাতদের মাথায় চড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সেই সাথে সমাজ অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে অসাধু কর্মকর্তা বৃন্দ। অসামাজিক কর্মকাণ্ডে থাকারা “আতংকে ভয়ভীতিতে” দিনপার করবে এ প্রশ্ন এখন সাধারন মানুষের। মাদক, জুয়াড়িদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা সহ দৃষ্টান্তমুলক শাস্তি এবং দ্রুত এলাকার প্রতি নজর দেয়ার জন্য উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী পরিবার সহ সামাজিক রাজনৈতিক সূধী সমাজের নিরীহ মানুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews